আশাদ্দুদ দরজার জাহিল, চরম বেয়াদব কাযযাবুদ্দীন তার ভ্রান্ত রেসালা “ভ্রান্ত মতবাদে” লিখেছে, “তার খেতাবের মধ্যে জঘন্য বেয়াদবী সূচক খেতাবও রয়েছে যেমন, তিনি “হাবীবুল্লাহ” খেতাব ব্যবহার করেছেন। অথচ হাবীবুল্লাহ বলতে একমাত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সকলে বুঝে থাকেন। এখন নিজের জন্য এই খেতাব ব্যবহারকে হয় জঘন্য বেয়াদবী বলতে হবে নতুবা বলতে হবে তিনি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমান মাক্বাম বা মর্যাদার দাবি করছেন, যা হবে কুফরীর পর্যায়ভূক্ত ……।”
মিথ্যাচারিতার খণ্ডনমূলক জবাব
আশাদ্দুদ দরজার জাহিল কাযযাবুদ্দীন তার উপরোক্ত জিহালতপূর্ণ ও দলীলবিহীন বক্তব্য দ্বারা প্রথমতঃ যে বিষয়টি প্রমাণ করেছে তাহলো, তার নিজের ফতওয়া মতেই সে নিজে ও তার সকল দেওবন্দী মাওলানারা শুধু রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমান মাক্বাম বা মর্যাদার দাবিই করেনি বরং আল্লাহ পাক উনার সমান মাক্বাম বা মর্যাদার দাবি করেছে অর্থাৎ ‘আল্লাহ’ দাবি করেছে। এখন দেওবন্দীরা প্রশ্ন করতে পারে যে, এটা কিভাবে?